Showing posts with label টেক নিউজ বাংলা. Show all posts
Showing posts with label টেক নিউজ বাংলা. Show all posts

সর্বাধিক জনপ্রিয় দশ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জুলাই-2015

সর্বাধিক জনপ্রিয় দশ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জুলাই-2015 .

সর্বাধিক জনপ্রিয় দশ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জুলাই-2015 . একটি ওয়েব সাইট দেখতে গিয়ে একটি সুন্দর জিনিস দেখলাম ্‌্‌্‌ আর সেটি আপনাদের সামনে টিউন হিসাবে হাজির করলাম ্‌্‌, সর্বাধিক জনপ্রিয় দশ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে সেগুলার আলেক্সা রাঙ্ক, গুগোল রাঙ্ক এবং এক মাসে কত জন মানুষ এই সাইট ভিজিট করে, ্‌্‌্‌
Facebook প্রতি মাসে 900,000,000 মানুষ এই সাইট ভিজিট করে। এটির আলেক্সা রাঙ্কিং 2 এবং গুগোল পেইজ রাঙ্ক 9 .
Twitter প্রতি মাসে 310,000,000 মানুষ এই সাইট ভিজিট করে। এটির আলেক্সা রাঙ্কিং 10 এবং গুগোল পেইজ রাঙ্ক 10 .
Linkedin প্রতি মাসে 255,000,000 মানুষ এই সাইট ভিজিট করে। এটির আলেক্সা রাঙ্কিং 14 এবং গুগোল পেইজ রাঙ্ক 9 .
Pinterest প্রতি মাসে 250,000,000 মানুষ এই সাইট ভিজিট করে। এটির আলেক্সা রাঙ্কিং 40 এবং গুগোল পেইজ রাঙ্ক 9 .
Google Plus প্রতি মাসে 120,000,000 মানুষ এই সাইট ভিজিট করে। এটির আলেক্সা রাঙ্কিং 1 এবং গুগোল পেইজ রাঙ্ক 9 .
Tumblr প্রতি মাসে 120,000,000 মানুষ এই সাইট ভিজিট করে। এটির আলেক্সা রাঙ্কিং 42 এবং গুগোল পেইজ রাঙ্ক 8.
Instagram প্রতি মাসে 100,000,000 মানুষ এই সাইট ভিজিট করে। এটির আলেক্সা রাঙ্কিং 30 এবং গুগোল পেইজ রাঙ্ক 9.
Vk প্রতি মাসে 80,000,000 মানুষ এই সাইট ভিজিট করে। এটির আলেক্সা রাঙ্কিং 22 এবং গুগোল পেইজ রাঙ্ক 9.
Flickr প্রতি মাসে 65,000,000 মানুষ এই সাইট ভিজিট করে। এটির আলেক্সা রাঙ্কিং 137 এবং গুগোল পেইজ রাঙ্ক 9.
Vine প্রতি মাসে 42,000,000 মানুষ এই সাইট ভিজিট করে। এটির আলেক্সা রাঙ্কিং 806 এবং গুগোল পেইজ রাঙ্ক 7.
Continue Reading →

*** বিশ্বের প্রথম অপারেটিং সিস্টেম কোনটি?

*** বিশ্বের প্রথম অপারেটিং সিস্টেম কোনটি?
--- UNIX
***কোন কাজের চিত্র ভিত্তিক উপস্থাপনা কে বলা হয়___
-----আইকন
*** বর্ণ ভিত্তিক অপারেটিং সিস্টেম কোনটি?...
----PC -DOS
*** UNIX অপারেটিং সিস্টেম তৈরি করে?
---- বেল ল্যাব
*** ক্লাইড কম্পিউটিং সর্বপ্রথম চালু করে --
--- আমাজন
*** এটিএম, হার্ড ডিস্ক, সিডি-রম আবিষ্কার করে কোন কোম্পানি?
--- আই,বি,এম
*** অ্যাপেলের সদর দপ্তর কোথায়?
--- সিলিকন ভ্যালী,যুক্তরাষ্ট্র
**** ক্যাস্পারকি কোন দেশভিত্তক কোম্পানি?
---- রাশিয়া
**** বাংলাদেশে আবিষ্কৃত এন্টিভাইরাস কোনটি?
--- কোবরা
***Google android operating চালু করে?
--- 2008 সালে
***প্রথম এমবেডেড কম্পিউটার ব্যবহার করা হয়?
---- অ্যাপোলো-7 এ
****বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার?
---- এনিয়াক
**** বিভিন্ন জেনারেশন
ক.প্রথম প্রজন্ম:বায়ুশূন্য টিউব(IBM 650,IBM 701)
খ.দ্বিতীয় প্রজন্ম : ট্রানজিস্টর (IBM-1600,IBM-1400)
গ.3 য়:IC CHIP (IBM-360,IBM-370,PDP-8,11)
ঘ.চতুর্থ : VLSI (IBM-4143,IBM-3000)
---5ম: আর্টিফেসিয়াল ব্রেইন
Continue Reading →

যারা কম্পিউটার এর উপর ইন্টারভিউ ফেইচ করেন তাদের জন্য

যারা কম্পিউটার এর উপর ইন্টারভিউ ফেইচ করেন তাদের জন্য
EMI = Electromagnetic Interference
CRT = Cathode Ray Tube
LED = Light Emitting Diode
SSH- Secure shell
HTTP- Hyper text transfer protocol
SMTP- Simple Mail transfer protocol
POP- Post office protocol
DNS- Domain name system or service
FTP- File transfer protocol
EIGRP- Enhanced interior gateway routing protocol
IGRP- Interior gateway routing protocol
RIP- Routing Information Protocol
OSPF- Open shortest path first
DTE- Data transmit equipment
DCE- Data communicate equipment
VLAN- Virtual local area network
VTP- VLAN Trunking Protocol
ACL- Access control list
IOS- International organization for standard
OSI- Open system Interconnect
STP- Spanning tree protocol
NAT- Network address translation
PAT- Port address translation
NAPT- Network address Port translation
VPN- Virtual private network
SNMP- Simple Network Management Protocol
IANA- Internet Assigned Numbers Authority.
CIDR- Classless Inter-domain Routing
APIPA- Automatic Privet IP Address Assigning
IC= Integrated Circuit
UNIVAC= Universal Automatic Computer
PDU= Protocol Data Unit
CAD = Computer Aided Design
HTML= Hyper Text Markup Language
DOS = Disc Operating System
Continue Reading →

Power Point এর কিছু শর্টকার্ট

Power Point এর কিছু শর্টকার্ট
.......................................
আমরা জানি কোন
কিছু দ্রুত কাজ করার
জন্য শর্টকাট কি এর
জুড়ি নেই। শর্টকাট
এর মাধ্যমে কাজ করার
মজাই আলাদা। আজ আমি আপনাদের
পাওয়ার পয়েন্ট এর
কিছু শর্টকাট কি এর
ব্যবহার জানাবোbr /> 
Ctrl+N = নতুন
উপস্থাপনার জন্য
Ctrl+M =নতুন স্লাইড
যুক্ত করার জন্য
Ctrl+D=কপি স্লাইড
Ctrl+O =উপস্থাপনা খোলা
Ctrl+w
=উপস্থাপনা বন্ধ করা
Ctrl+P
=উপস্থাপনা প্রিন্ট
করতে Ctrl+O
=উপস্থাপনা সেইভ
করতে F5= উপস্থাপনা চালানো
Altr+4= পাওয়ার পয়েন্ট
থেকে বের হয়ে যাওয়া
Ctrl+F =উপস্থাপনার
লেখা খোঁজা
Ctrl+H = লেখার উপর লেখা বসানো
Ctrl+K=উপস্থাপনায়
হাইপার লিংক যোগ
করা
Ctrl+Z =আনডু
(পূর্ববর্তী কাজ) Ctrl+Y = রিডু
(পরবর্তী কাজ)
F7= বানান
পরীক্ষা করা
Ctrl+Enter =সেলে ট্যাব
যোগ করা Shift+F3= ছোট বড
হাহতর লেখা
Ctrl+Delete= লাইনের
ডান দিকের
লেখা সিলেক্ট
না করে বাদ দেয়া Ctrl+C= কপি
Ctrl+V= পেস্ট
Continue Reading →

Computer Knowledge

Computer Knowledge
▶DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
▶HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language.
▶PDF এর পূর্ণরূপ — Portable Document Format.
▶JAR এর পূর্ণরূপ — Java Archive.
▶HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
▶ HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
▶ JPG এর পূর্ণরূপ — Joint Photographic Experts Group.
Continue Reading →

গুগল ( ‪#‎Google‬ ) সম্পর্কে ১৩ টি তথ্যঃ

গুগল ( ‪#‎Google‬ ) সম্পর্কে ১৩ টি তথ্যঃ
১। গুগলের পূর্ণ নাম কি?
উঃ গুগল ইনকর্পোরেটেড
(ইংরেজি:Google Incorporated)
২। গুগল কোন দেশের কোম্পানী?
উ: গুগল একটি মার্কিন বহুজাতিক কোম্পানী
৩। গুগল কি ধরনের কোম্পানী?
উ: ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানী
৪। গুগল কেন বিখ্যাত?
উ: গুগল সার্চ ইঞ্জিন, অনলাইন বিজ্ঞাপন সেবা এবং ক্লাউড কম্পিউটিং'র জন্য বিশ্বখ্যাত
৫। গুগলের প্রধান কার্যালয় কোথায়?
উ: ক্যালিফোর্নিয়া র মাউন্টেইন ভিউ শহরে
৬। প্রাইভেট কোম্পানী হিসেবে গুগল প্রথম ইনকর্পোরেট হয় কত তারিখে?
উ: ১৯৯৮ সনের ৪ই সেপ্টেম্বর
৭। গুগলের প্রথম শেয়ার ছাড়া হয় কত তারিখে?
উ: ২০০৪ সনের ১৯শে আগস্ট
৮। গুগলের সেবাসমূহের মধ্যে অন্যতম হচ্ছে...
উ: সার্চ ইন্জিন, জিমেইল, গুগল ডকস,
গুগল+, গুগল ক্রোম, পিকাসা, গুগল টক
৯। গুগল প্রতিষ্ঠিত হয় কত তারিখে?
উ: ১৯৯৮ সালের ৭ই সেপ্টেম্বর
১০। গুগলের প্রতিষ্ঠাতা কে?
উ: ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন
১১। গুগল কত তারিখে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়?
উ: ২০০৪ সালের ১৯শে আগস্ট
১২। গুগলে বর্তমান কর্মী সংখ্যা কত?
উ: ৫২ হাজার ৬৯ জন
১৩। গুগলের প্রথম কর্মীর নাম কি?
উ: ক্রেগ সিলভারস্টেইন
Continue Reading →

আইটি রিলেটেড জব-এর লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্ব পূর্ণঃ

আইটি রিলেটেড জব-এর লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্ব পূর্ণঃ
► Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
► HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
► URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
► IP এর পূর্ণরূপ— Internet Protocol
► VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under Seized.
► SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
► 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
► GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
► CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
► UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication
System.
► RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
► AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
► SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
► AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
► JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
► JAR এর পূর্ণরূপ — Java Archive
► MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
► 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
► 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
► MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
► AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
► GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
► BMP এর পূর্ণরূপ — Bitmap
► JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
► SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
► WMV এর পূর্ণরূপ — Windows Media Video
► WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
► WAV এর পূর্ণরূপ — Waveform Audio
► PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
► DOC এর পূর্ণরূপ — Document (Microsoft Corporation)
► PDF এর পূর্ণরূপ — Portable Document Format
► M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
► M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
► NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
► THM এর পূর্ণরূপ — Themes (Sony Ericsson)
► MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile Application File
► NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
► XMF এর পূর্ণরূপ — Extensible Music File
► WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
► DVX এর পূর্ণরূপ — DivX Video
► HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
► WML এর পূর্ণরূপ — Wireless Markup Language
► CD এর পূর্ণরূপ — Compact Disk.
► DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
► CRT — Cathode Ray Tube.
► DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
► DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
► GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
► ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
► TCP এর পূর্ণরূপ — Transmission Control Protocol.
► UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power Supply.
► HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink Packet Access.
► EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for GSM [Global System for Mobile Communication]
► VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
► UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
► GPRS এর পূর্ণরূপ — General Packet Radio Service.
► WAP এর পূর্ণরূপ — Wireless Application Protocol.
► ARPANET এর পূর্ণরূপ — Advanced Research Project Agency Network.
► IBM এর পূর্ণরূপ — International Business Machines.
► HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
► AM/FM এর পূর্ণরূপ — Amplitude/ Frequency Modulation.
► WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area Network
► USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
Continue Reading →

কিছু নতুন গেমস 
নতুন বছরের নতুন কিছু নিয়েই আজকের এই টিউনটি লেখা। ২০১৬ সালে কম্পিউটারের জন্য আসছে কিছু আকর্ষনিয় কম্পিউটার গেমস। তবে গেমস গুলো সব প্রিমিয়াম।
যা খেলতে আপনার মন অস্থির হয়ে থাকবে। গেমস গুলোর নাম এবং রিলিজ ডেট সহ প্রকাশ করা হল।

Far Cry Primal


প্লাটফর্ম: PC / PS4 / Xbox One
রিলিজ ডেট: February 23
গেমসটি একটি জুরাসিক পার্ক নিয়ে গঠিত। অন্ধাকারাছন্ন জঙ্গল নিয়ে গেমটি তৈরী করা হয়েছে। আপনি যদি আগে জুরাসিক মুভি দেখে থাকেন তাহলে গেসটির বিষয়ে বুঝতে পারবেন।

Tom Clancy’s The Division

প্লাটফর্ম: PC / PS4 / Xbox One
এই গেমসটি একটি পরিবেশগত বাস্তবতার গেমস। গেমসটিতে একটি ভাইরাস সক্রান্ত শহরকে রক্ষা করার কাহিনী রয়েছে।
রিলিজ ডেট:  March 8

Uncharted 4: A Thief’s End


প্লাটফর্ম: PS4
রিলিজ ডেট: March 18

Quantum Break


প্লাটফর্ম: Xbox One
এটি একটি নিছক কল্পনাপ্রসূত শুটার গেমস।
রিলিজ ডেট: April 5

Dishonored 2


প্লাটফর্ম: PC / PS4 / Xbox One
এটি গেসটি একটি পারলৌকিক ও রহস্যময় সিংহাসন সংশোধন করার কাহিনিতে নির্মিত হয়েছে।
রিলিজ ডেট: Spring 2016

No Man’s Sky


প্লাটফর্ম: PC / PS4
এই গেমটি একটি প্রযুক্তি ভিত্তিক মহাকাশ, আবিস্কার ইত্যাদি নিয়ে নির্মিত হয়েছে।
রিলিজ ডেট: June

Horizon: Zero Dawn


প্লাটফর্ম: PS4
এই গেমসটি এলিয়েনস এর কাহিনি নিয়ে নির্মিত একটি গেসম।
রিলিজ ডেট: TBC

Doom

প্লাটফর্ম: PC / PS4 / Xbox One
এই গেমসটি একটি জম্বিয়ান গেমস।
রিলিজ ডেট: Spring 2016

Deus Ex: Mankind Divided


প্লাটফর্ম: PC / PS4 / Xbox One
রিলিজ ডেট: August 23

Mass Effect: Andromeda


প্লাটফর্ম: PC / PS4 / Xbox One
রিলিজ ডেট: Winter 2016
Continue Reading →

ইন্টারনেট সংযোগ সুবিধার চলন্ত গাড়ি হ্যাক করে দূর থেকে তার নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব। দুজন সাইবার নিরাপত্তা গবেষক সম্প্রতি তা করে দেখিয়েছেন। চালু অবস্থায় ইন্টারনেট সংযোগ ব্যবহার করে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেওয়ার নিয়ন্ত্রিত এই পরীক্ষা সফল হওয়ায়, ইন্টারনেট সংযোগ সুবিধার গাড়ির নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট উইয়ার্ড ডটকমের এক প্রতিবেদকের গাড়ি হাইওয়েতে চলা অবস্থায় তা পরীক্ষামূলকভাবে হ্যাক করে দেখান যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাবেক হ্যাকার শার্লি মিলার ও আইওঅ্যাকটিভ নামের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের গবেষক ক্রিস ভ্যালাসেক। তাঁরা ফিয়াট ক্রিসলার টেলিমেটিকস সিস্টেম ইউকানেক্ট ফিচারটি ব্যবহার করে এ পরীক্ষা চালান। পরীক্ষার সময় গাড়ির চেরোকি রেডিও সিস্টেমটি চালু করেন এবং গাড়ির অন্যান্য অপ্রয়োজনীয় ফিচার সক্রিয় করার আগে তারা এন্টারটেইনমেন্টসিস্টেমের হার্ডওয়্যার কোড রিরাইট করেন। এর মাধ্যমে গাড়ির স্টিয়ারিং, ব্রেক ও ইঞ্জিনের অভ্যন্তরীণ নেটওয়ার্কে কমান্ড পাঠান।
বার্তা সংস্থা রয়টার্সকে মিলনার বলেন, ‘হ্যাক হওয়ার ঝুঁকিতে লাখো গাড়ি এই মুহূর্তে রাস্তায় চলাচল করছে।’
ইতালির গাড়ি নির্মাতা ফিয়াট ক্রিসলার জানিয়েছে, তাদের গাড়িতে যে বাগ বা সফটওয়্যার ত্রুটি ধরা পড়েছে তার জন্য নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করেছে। কোম্পানির ওয়েবসাইট থেকে বিনা মূল্যে তা হালনাগাদ করে নেওয়া যাবে।
ফিয়াট কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্মার্টফোন কিংবা ট্যাবলেটের মতো উন্নত নিরাপত্তা ও সুরক্ষার জন্য গাড়ির সফটওয়্যারও হালনাগাদ করা প্রয়োজন। এতে গাড়ির সিস্টেমে অনাকাঙ্ক্ষিত হ্যাকের ঝুঁকি এড়ানো যাবে।
গাড়ির নিরাপত্তার বিষয়টি নিয়ে দীর্ঘদিন কাজ করছেন মিলার ও ভ্যালাসেক। মিলার ও ভ্যালাসেক বলেন, গত বছরের অক্টোবর মাস থেকে তাঁরা ইতালির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করছেন। তাঁরা গাড়ির জন্য নিরাপত্তা প্যাঁচ তৈরিতে কাজ করেছেন।

আগস্টে অনুষ্ঠিতব্য ডেফ কন সিকিউরিটি সম্মেলনে তাঁরা এ সংক্রান্ত নিবন্ধ উপস্থাপন করার পরিকল্পনা করেছেন। তাঁদের দাবি, গাড়ির এন্টারটেইনমেন্ট সিস্টেম হ্যাক করার পর সেখান থেকে গাড়ির মূল নেটওয়ার্কে হামলা করার পদ্ধতিটি জটিল। তবে দীর্ঘদিন ধরে লেগে থাকলে তা হ্যাক করে ফেলা সম্ভব।
গবেষকেদের দাবি, ইন্টারনেট সংযোগ সুবিধার গাড়ি নির্মাতাদের নিরাপদ গাড়ি তৈরিতে আরও পরিশ্রম করতে হবে এবং সফটওয়্যার হালনাগাদ রাখতে হবে।.
Continue Reading →

একাত্তরের নায়ক আপনিও!


একাত্তরের নায়ক আপনিও!
এই তরুণেরাই বানিয়েছেন হিরোস অব ৭১ গেম l ছবি: সুমন ইউসুফকল অব ডিউটি বা কাউন্টার স্ট্রাইকের মতো গেম খেলতে খেলতে কখনো মনে হয়েছে, ইশ্! মুক্তিযুদ্ধ নিয়ে এরকম একটা গেম যদি থাকত! একাত্তরের দিনগুলি বা গেরিলা থেকে সম্মুখ যুদ্ধ পড়তে পড়তে হয়তো শিহরিত হয়ে ভেবেছেন, সেই সময়ে জন্ম হলো না কেন! মুক্তিযুদ্ধ নিয়ে সে রকম একটি গেম খেলার জন্য এখন আর হাপিত্যেশ করতে হবে না। দেশকে শত্রুমুক্ত করার সাধ ‘হিরোস অব ৭১’ খেলে একটু হলেও মেটানো যাবে! এই গেমে আপনি নিজেই হতে পারেন একাত্তরের একজন নায়ক। স্মার্টফোনে খেলা যাবে গেমটি। আপাতত শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেই গেমটি চলবে। এটি তৈরি করেছে তরুণদের প্রতিষ্ঠান পোর্টব্লিস।
অপারেশন শনিরচর
১৯৭১ সালে ১৫ সেপ্টেম্বর। মধুমতী নদীর কোল ঘেঁষে বরিশালের প্রত্যন্ত গ্রাম শনিরচর। শামসু, বদি, তাপস, সজল, কবির—পাঁচজনের দলটির অভিযান এই গ্রামেই। সেখানে পাকিস্তানিরা ক্যাম্প করে আস্তানা গেড়েছে, তাদের কাছ থেকে স্কুলঘরের ক্যাম্পটা দখল করতে হবে। দলের নেতা শামসু, তার নামেই এই খুদে গেরিলা দলের নাম ‘শামসু বাহিনী’।
এক রাতে গেরিলা দল অতর্কিতে হামলা করে ক্যাম্পে। মেশিনগান আর গ্রেনেডের মুখে পাকিস্তানি বাহিনী দিশেহারা হয়ে পালিয়ে যায়। কিন্তু শামসুরা জানে, একটু পরে শত্রুরা আরও দলে ভারী হয়ে ফিরে আসবে। পাঁচজন মিলে খুব বেশিক্ষণ ক্যাম্পের দখল রাখতে পারবে না। আরও বড় দলের সাহায্য তাদের লাগবেই। ঠিক হয়, বদি যাবে ধারেকাছে মুক্তিযোদ্ধাদের আরেকটি দলকে নিয়ে আসতে। আর ততক্ষণ পর্যন্ত শামসু, সজল আর তাপস আটকে রাখবে পাকিস্তানি বাহিনীকে। হিরোস অব ৭১ গেমের শুরু এখান থেকেই।
মুক্তিযোদ্ধার ভূমিকায় থাকবেন আপনি। হিরোস অব ৭১–এর একটি দৃশ্যএকটু একটু করে গিয়ে চলা
শুরুটা হয়েছিল গেমের নেশা থেকে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) যখন পড়তেন, তখন থেকেই রাতভর গেমে বুঁদ হয়ে থাকতেন মাশা মুস্তাকিম ও অপ্রতিম চক্রবর্তী। তখন থেকেই মাথায় খেলে যায়, আরে, একটা গেম তো নিজেরাই বানানো যায়। ২০১১ সালে একটু একটু করে স্বপ্নের বীজ বোনা শুরু। ২০১৩ সালের শুরুর দিকে মাশা-অপ্রতিম একটু একটু করে গেম বানানো শুরু করেন। এটি কাঠামোগত একটা আঙ্গিক পায় চলতি বছরের মার্চে এসে, নিজেদের প্রতিষ্ঠান পোর্টব্লিসের যাত্রা শুরুর মাধ্যমে। মাশা ও অপ্রতিমের সঙ্গে যোগ দেন পাপনজিত দে আর আরিফুর রহমান। পানজিত পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, আরিফুর বুয়েটে। তখন থেকে গেমের ভাবনাগুলো অঙ্কুরিত হতে থাকে। জুনিয়র প্রোগ্রামার হিসেবে যোগ দেন বুয়েটের ছাত্র অভিক চৌধুরী ও আবদুল জাওয়াদ। এপ্রিলে বুয়েটের আরেক ছাত্র রেহাব উদ্দিন আসার পর ত্রিমাত্রিক (থ্রিডি) গ্রাফিকস আরেকটু সমৃদ্ধ হয়। সেপ্টেম্বরে রকিবুল আলম যোগ দেওয়ার পর শিল্পীদের দল নতুন করে প্রেরণা পায়। রাকিবুল পড়তেন বুয়েটের স্থাপত্য বিভাগে। এরপর আর পেছনে ফিরে তাকানো নয়। সবার চেষ্টায় ১৬ ডিসেম্বরেই প্রকাশ পায় ‘হিরোস অব ৭১’। গেমের মূল কাহিনি লিখেছেন ওমর রশীদ চৌধুরী, আবহসংগীত ও শব্দসংযোজন করেছেন তপেশ চক্রবর্তী। বিপণন ও প্রচারণা দেখছেন প্রিয়ম মজুমদার ও হাসান আল রাজি। গুগল প্লে স্টোরে ছাড়ার পর ১৯ ডিসেম্বর পর্যন্ত ৯১ হাজার বার নামানো হয়েছে গেমটি!
এগিয়ে চলা
বাধা বিপত্তিও নেহাত কম আসেনি। অর্থের সংকুলান নিয়ে দুশ্চিন্তা সবসময়ই ছিল। গেমের ভবিষ্যৎ নিয়ে কখনও কখনও উঁকি দিয়েছে সংশয়ের রেখা। একটা সময় তো সবাই একটু হতাশ হয়েই পড়েছিলেন। কিন্তু রকিবুলের অনুপ্রেরণায় সবাই আবার উদ্যম ফিরে পান। গেমটা প্রকাশিত হওয়ার দুই দিন আগে আবার নতুন একটা ধাক্কা। গেমে একটা গুরুতর ত্রুটি ধরা পড়ে। যেসব পাকিস্তানি সেনাদের মারতে হবে তারাই অদৃশ্য হয়ে যাচ্ছে! সবাই মিলে সেটাও ঠিক করেন। যথাসময়েই তাই আলোর মুখ দেখে গেমটি।
গেমটি শেষ করতে ১৬টি ধাপ বা লেভেল পার হতে হয়, সেটি হয়তো একটু কঠিন ঠেকতে পারে। তবে গেম উন্নয়নের প্রধান সমন্বয়ক মাশা জানাচ্ছেন, ইচ্ছা করেই একটু কঠিন করা হয়েছে। তাঁর ভাষায়, ‘মুক্তিযুদ্ধ তো আসলে সহজ ছিল না। আমরা সেভাবেই ব্যাপারটা দেখাতে চেয়েছি।’ গেম একবার শুরু করলে সেখান থেকে বের হয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। সেটাও তাঁদের পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে।
মাশারাও একটা স্বপ্ন লালন করছেন—মুক্তিযুদ্ধ নিয়ে বড় পরিসরে কিছু করতে চান তার। আগামী ২৬ মার্চ আরেকটি উন্নত সংস্করণ বের করার কথাও জানালেন তাঁরা। ৮৪ মেগাবাইটের হিরোস অব ৭১ নামানোর ঠিকানা:https://goo.gl/LVuIlm
Continue Reading →

২০১৫ সালের সেরা ১০ স্মার্টফোন

২০১৫ সালের সেরা ১০ স্মার্টফোন

চলতি বছর নতুন নতুন অনেক স্মার্টফোন বাজারে এসেছে। এসব স্মার্টফোনে যেমন নতুন ফিচার এসেছে, তেমনি উদ্ভাবনী নকশাও দৃষ্টি কেড়েছে গ্রাহকদের। যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ অনলাইন এ বছরের সেরা ১০ স্মার্টফোনের তালিকা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই তালিকায় জায়গা করে নিয়েছে অ্যাপল, স্যামসাং, এলজি, এইচটিসি, ব্ল্যাকবেরি, সনি, হুয়াই ও মাইক্রোসফট ব্র্যান্ডের ১০টি স্মার্টফোন।
শীর্ষ আইফোন ৬ এস
উন্নত নকশা, সহজ ব্যবহারের সমন্বয়ের কারণে জনপ্রিয় হয়েছে আইফোন ৬ এস। নতুন আইফোন সম্পর্কে টিম কুক বলেন, ‘বিশ্বের সবচেয়ে উন্নত স্মার্টফোন।’ এই স্মার্টফোনে রয়েছে অ্যাপলের আইওএস ৯ অপারেটিং সিস্টেমে। ফোরকে মানের ভিডিও ধারণ করার জন্য এই ফোনের পেছনে উন্নত আই-সাইট ক্যামেরা যুক্ত করেছে অ্যাপল। ফোরকে ডিসপ্লেতে রেজুলেশন থাকে ৩৮৪০ বাই ২১৬০ যাতে পিক্সেল ঘনত্ব হয় ইঞ্চি প্রতি ৮০৬। গত বছরে বাজারে আসা আইফোন ৬ এ আট মেগাপিক্সেলের ক্যামেরা থাকলেও নতুন আইফোনের পেছনে ১২ মেগাপিক্সেল ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত হয়েছে। লাইভ ফটোজ নামের নতুন একটি ফিচারও যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। আইওএস ৯ এ ফিচার হিসেবে রয়েছে ডিজিটাল সহকারী সিরির উন্নত সংস্করণ। এমনকি এটি ব্যাটারির চার্জ বাড়তি এক ঘণ্টা পর্যন্ত বাঁচাতে পারে। ১৬ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবি এই তিনটি সংস্করণে বাজারে এসেছে নতুন আইফোন। যুক্তরাজ্যের বাজারে ৬ এসের দাম যথাক্রমে ৫৩৯, ৬১৯ ও ৬৯৯ পাউন্ড।
স্যামসাং গ্যালাক্সি এস ৬ এজ
গ্যালাক্সি এস ৬ এজ স্মার্টফোনটি বিশ্বের প্রথম দুই দিকে বাঁকানো ডিসপ্লেযুক্ত স্মার্টফোন। ১৩২ গ্রাম ওজনের এই বিশেষ নকশার ফোনটিতে বেশ কিছু দরকারি ফিচার রয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পকেট-লিন্ট ২০১৫ সালের সেরা প্রযুক্তিপণ্যের যে তালিকা করেছে, তাতে বর্ষসেরা স্মার্টফোনের খেতাব জিতেছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৬ এজ। ৫ দশমিক এক ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটির ওজন ১৩৮ গ্রাম। ৩ জিবি র‍্যামের ফোনটিতে কোয়াড কোর প্রসেসর রয়েছে। পেছনে ১৬ ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা আছে এতে। ৬৪ জিবি মডেলের দাম ৭৬০ পাউন্ড।
এলজি জি ৪
টেলিগ্রাফের চোখে এ বছরে বাজারে তৃতীয় সেরা ফোন হচ্ছে এলজির জি ৪। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের এই ফোনটির দাম ৫৯৯ মার্কিন ডলার। এই ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৫ দশমিক ১ বা ললিপপ ব্যবহারের সুবিধা। এর ওজন ১৫২ গ্রাম। আট দশমিক নয় মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটির ব্যাটারি তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের। এর পেছনে ১৬ ও সামনে আট মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফোনটিতে কোয়ালকমের হেক্সা কোর প্রসেসর ব্যবহৃত হয়েছে। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফোন হিসেবেও এটি সেরা ১০টি ফোনের তালিকায় উঠে এসেছিল। এর দাম ৫০০ ব্রিটিশ পাউন্ড।
এইচটিসি ওয়ান এম ৯
অ্যান্ড্রয়েড প্রেমীদের কথা মাথায় রেখে এইচটিসি ওয়ান এম ৯ বাজারে ছাড়ে এইচটিসি। পাঁচ ইঞ্চি মাপের স্মার্টফোনটির ওজন ১৫৭ গ্রাম। তিন জিবি র‍্যামের ফোনটির পেছনে ২০ দশমিক সাত ও সামনে চার মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। দাম ৫৮০ ব্রিটিশ পাউন্ড।
ব্ল্যাকবেরি প্রিভ
ব্ল্যাকবেরি এখনো টিকে আছে! অ্যান্ড্রয়েডচালিত প্রিভ নামের স্মার্টফোন বাজারে এনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কানাডার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। কোয়ার্টি কিবোর্ড ও টাচ স্ক্রিনের সমন্বয়ে অ্যান্ড্রয়েডচালিত ফোনটি সেরা ১০ স্মার্টফোনের তালিকায় স্থান করে নিয়েছে। ৫ দশমিক চার ইঞ্চি মাপের ফোনটিতে তিন জিবি র‍্যাম রয়েছে। এর পেছনে ১৮ ও সামনে ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এর দাম ৫৫৯ ব্রিটিশ পাউন্ড।
আইফোন ৬ এস প্লাস
আইফোনের ব্যাটারি সমস্যা নিয়ে অনেক অভিযোগ ছিল। কিন্তু বড় মাপের স্ক্রিনের চলের কথা মাথায় রেখে আইফোন ৬ এস প্লাসে এ সমস্যার সমাধান করেছে অ্যাপল। আইফোন ৬ এস ও ৬ এস প্লাসে বিশেষ তেমন পার্থক্য নেই। তবে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের এই স্মার্টফোনটিতে দুই হাজার ৯১৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি একে বাড়তি সুবিধা দিয়েছে। এর ওজন ১৭২ গ্রাম। পেছনে ৮ ও সামনে এক দশমিক ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। দাম ৬১৯ ব্রিটিশ পাউন্ড থেকে শুরু।
সনি এক্সপেরিয়া জেড ৫ প্রিমিয়াম
পাঁচ দশমিক পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত সনির এই স্মার্টফোনটি ধূলা ও পানি প্রতিরোধী। ১৮০ গ্রাম ওজনের ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, তিন জিবি র‍্যাম রয়েছে। পেছনে ২৩ ও সামনে ৫ দশমিক এক মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে সনির ফোনটিতে। দাম ৬২৯ মার্কিন ডলার থেকে শুরু।
হুয়াই নেক্সাস ৬ পি
এ বছরের সেপ্টেম্বর মাসে নেক্সাস ফোন হিসেবে পাঁচ দশমিক সাত ইঞ্চি মাপের ফ্যাবলেট হিসেবে হুয়াই নেক্সাস ৬ পির ঘোষণা দেয় গুগল।
নেক্সাস ৬পি স্মার্টফোনটিতে অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা। এতে আছে স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর, তিন জিবি র‍্যাম। এর পেছনে ১২ দশমিক ৩ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ধাতব কাঠামোর স্মার্টফোনটির পুরুত্ব ৭ দশমিক ৩৩ মিলিমিটার। ব্যাটারি ৩ হাজার ৪৫০ মিলিঅ্যাম্পিয়ার। এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ মার্সম্যালো প্রিলোড করা থাকে। ৬ পির দাম হবে ৪৯৯ ব্রিটিশ পাউন্ড।
স্যামসাং গ্যালাক্সি এস ৬
স্যামসাং গ্যালাক্সি এস ৬ কে আসল অ্যান্ড্রয়েড স্মার্টফোন হিসেবে দাবি করে স্যামসাং। ২০১৫ সালের ১০ এপ্রিল বাজারে আসে স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি এস ৬। নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনতে ধাতব কাঠামো ব্যবহার করেছে স্যামসাং। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেছেন, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তৈরি ধাতব কাঠামোর স্মার্টফোনের চেয়ে তাদের স্মার্টফোন ৫০ শতাংশ বেশি টেকসই। নতুন স্মার্টফোনে রয়েছে পাঁচ দশমিক এক ইঞ্চি মাপের সুপারঅ্যামোলেড স্ক্রিন (১৪৪০ বাই ২৫৬০ রেজুলেশন) যাতে বিশ্বের স্মার্টফোনের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি পিক্সেল ঘনত্ব রয়েছে বলে স্যামসাং দাবি করেছে। এতে রয়েছে ৬৪ বিটের ২ দশমিক ১ গিগাহার্টজ অক্টা কোর এক্সিনোস ৭ প্রসেসর যা স্যামসাংয়ের পূর্ববর্তী মডেলের স্মার্টফোনের চেয়ে ৩৫ শতাংশ দ্রুতগতির। এই স্মার্টফোনে ডিডিআর ৩ র‍্যাম পরিবর্তে ডিডিআর ৪ র‍্যাম ব্যবহার করায় স্মার্টফোনের মেমোরি পারফরম্যান্স ৮০ শতাংশ বাড়বে। স্মার্টফোনের পেছনে এফ এক দশমিক ৯ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ক্যামেরা অ্যাপও উন্নত করেছে প্রতিষ্ঠানটি। দাম ৪৯৯ ব্রিটিশ পাউন্ড।
মাইক্রোসফট লুমিয়া ৯৫০
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম দিয়ে লুমিয়া ৯৫০ নামের একটি উইন্ডোজ ফোন উন্মুক্ত করেছে মাইক্রোসফট। ৫ দশমিক ২ ইঞ্চি মাপের এই ফোনটির ওজন ১৫০ গ্রাম। ৩ জিবি র‍্যামের ফোনটির স্টোরেজ ৩২ জিবি। কোয়ালকমের প্রসেসরযুক্ত ফোনটির পেছনে ২০ ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। দাম ৪৪৯ ব্রিটিশ পাউন্ড।

Continue Reading →

নতুন স্মার্টফোনে আগ্রহ বেশি

নতুন স্মার্টফোনে আগ্রহ বেশি

ঢাকার স্মার্টফোনের বাজারে নতুন ব্র্যান্ডের স্মার্টফোনগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। বাজারে এখন স্যামসাং, এইচটিসি, হুয়াওয়ে, আমরা, ওয়ালটন, লাভা, গোল্ডবার্গসহ বিভিন্ন স্মার্টফোনের ক্রেতা বেশি বলে জানালেন বিক্রেতারা। গতকাল সোমবার ঢাকার একাধিক বাজার ঘুরে পাওয়া স্মার্টফোনের দাম নিচে দেওয়া হলো।
স্মার্টফোন
স্যামসাং: গ্যালাক্সি এ ফাইভ ২৪,৯০০; এ৮ ৪৪,৯০০; গ্যালাক্সি এস৬ ৪৪,৯০০ ও ৬এজ ৭৯,৯০০ টাকা। অ্যাপল: আইফোন সিক্স ১৬জিবি ৭৩,৮০০ ও আইফোন সিক্স ৬৪জিবি ৮৫,২০০; সিক্স প্লাস ১৬জিবি ৮৫,২০০; সিক্স প্লাস ৬৪জিবি ৯৬,৫৭৫ ও সিক্স প্লাস ১২৮জিবি ১,০৮,০০০ টাকা। মাইক্রোসফট: লুমিয়া-৭৩০ ২১,৫০০; লুমিয়া-৫৩৫ ১১,৫০০; লুমিয়া-৫৩২ ৯,৫০০; লুমিয়া-৫২৫ ১২,৫০০; লুমিয়া-৬৩০ ১২,৯০০; লুমিয়া-৬২৫ ১৯,৫০০; লুমিয়া-৯২৫ ৩২,০০০; লুমিয়া-১০২০ ৪২,০০০ টাকা। সনি: এক্সপেরিয়া এস ২৫,০০০; পি ২০,০০০; জেড ৩২,৯০০ ও সোলা ১৫,৫০০ টাকা। সিম্ফনি: এইচ-৬০ ৭,৯৯০; এইচ-১২০ ৮,৩৯০ ও এইচ-২৫০ ১০,৯৯০; জেড-৫ ১৪,৯৯০; এইচ-২০০ ১২,৯৯০; ভি-৫৫ ৬,৫৯০; ডব্লিউ-১৬ ৪,৫০০; ডব্লিউ-৭২ ৭,৯০০; ডব্লিউ-২৮ ১০,৯৯০; ডব্লিউ-১৩০ ১০,৯৯০; ডব্লিউ-১৬০ ১২,৯৯০; ডব্লিউ-১২৮ ৮,৯৯০; ডব্লিউ-৬৯কিউ ৫,৮৪০ টাকা। ওয়ালটন: আরএক্স-৩ ১৩,৯৯০; আরএক্সটু ১২,৯৯০ ও প্রিমো জেডওয়ান ২৮,৯০০; জিএম ৯,২৯০; এনএক্স-২ ১৪,৪৯০; জেএফ-৩ ৭,৮৯০; প্রিমো এসথ্রি ১৬,৩৯০; এনএক্স ১৭,৯৯০; এফ-ওয়ান ৮,৯৯০; ই-ওয়ান ৫,২৯০ টাকা; জিএফ ৮,৬৯০; জি-৫ ৮,৯০০; জিটু ১২,৫৯০; জিএইচ-৩ ১০,৯৯০ ও জিথ্রি ১০,৯৯০ টাকা। গোল্ডবার্গ: জ্যাপ এফএক্সওয়ান ৯,৩৯৯; ইভিও ভিএক্সটু ৪,০৪৯; ইভিও ভিএক্সওয়ান ৪,৫৯৯; ডিসকভারি জেডএল ৫,৮৯৯; হুয়াওয়ে: অনার ওয়াই৫সি ৬,৯৯০; অনার হলি ১০,৯৯০; অ্যাসেন্ড ওয়াই-৫১১ ৬,৯৯০; অ্যাসেন্ড জি-৬১০ ১৩,৫০০; জি-৬৩০ ১৫,৪৯০; জি-৭৩০ ১৬,৫০০; জি-৭০০ ১৯,৯৯০; ও অ্যাসেন্ড মেট ২২,৯৯০; অ্যাসেন্ড পি-৬ ২৪,৯৯০ টাকা। অপ্পো: নিও-৩ ১৪,৮০০; এনওয়ান মিনি ৩৬,০০০; আরওয়ানকে ৩২,০০০; ফাইন্ড-৭ ৪৯,৯০০ ও ফইন্ড৭এ ৪১,০০০ টাকা। এলিট: ইভিও এনএক্স-১ ৯,৭৭৭ ও ইভিও-৭০ ৭,১১১ টাকা। আমরা: এফোন ১৩,৮০০ ও সিগনেটা ৯,৯৯০ টাকা।
বাজারে নতুন
স্যামসাং: গ্যালাক্সি জে ফাইভ ১৮,৯০০; গ্যালাক্সি জে সেভেন ২১,৯০০। মাইক্রোসফট: লুমিয়া-৫৪০ ১৩,৯৯০ টাকা। ওয়ালটন: বি-১ ১৭,৯৯০; প্রিমো জেড ২৮,৯৯০ ও এক্স-২ ১২,৯৯০ টাকা। ওকাপিয়া: আলটিমা ১০,৯৯০; এয়ার ৯,৯৯০ ও ম্যাজিক প্রো ৬,৪৯০ টাকা। অ্যালকাটেল: হিরু ১৭,৯৯০; আইডলএক্স ১৪,৯৯৯ ও আইডল প্লাস ১২,৯৯৯ টাকা। হুয়াওয়ে: পি-৮ ৪৯,৯৯০ ও পি লাইট ২২,৪৯০; ওয়াই-৬২৫ ৯,৯৯০; মিনি গ্লোড ১৫,৯০০ ও আনার-৬ প্লাস ৪৪,৪৯০ টাকা। আমরা: কেয়া প্রো ৭,৯৪০ ও কেয়া লাইট ৬,৪৯০ টাকা। লাভা: আইআরআইএক্স এক্স-৫ ১১,৫০০; এক্স-৯ ১৪,৯৯০; এক্স৮কিউ ১২,৯০০ ও ৮০০ ৮,৯০০ টাকা। মাইসেল: এএইচ-৫৪৪ ৪৫,০০০ টাকা। সিম্ফনি: পি-৬ ৯,৯৯০ টাকা। অপ্পো: আর সেভেন ৩৬,০০০ টাকা।
Continue Reading →

Find us on Facebook

Categories