Showing posts with label আপডেট টিউনস. Show all posts
Showing posts with label আপডেট টিউনস. Show all posts

২০১৬ এ কম মূলে্লর কিছু মোবাইল
বাংলাদেশের স্থানীও ব্যাজারের মোবাইল কোম্পানি গুলো গত ২ বছর ধরে ধারাবাহিক ভাবে মানসম্মত পণ্য কাছে তুলে ধরছে, যা এখন এদেশীয় মানুষের কাছে বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় মোবাইল কোম্পানির ভেতরে আছে সিম্ফনি, ওয়াল্টন ইত্যাদি। চলতি বছরেও তারা বেশ ভালো মানের কিছু মোবাইল ফোন নিয়ে এসেছে। চলুন এক নজরে দেখে আসি ৫ হাজা টাকার মূল্যমানের নিচে অবস্থান করা সেরা তিনটি মোবাইল ফোন।

ওয়াল্টন প্রিমো ই৬ (Walton primo E6)
মূল্য – ৪৭০০ টাকা

ওয়াল্টন প্রিমো ই৬ (Walton primo E6)
ওয়াল্টন প্রিমো ই৬ (Walton primo E6)
ক্যামেরাপ্রাইমারী – ৫ মেগাপিক্সেল
দ্বিতীয় ক্যামেরা – ০.৩ মেগাপিক্সেল
মেমোরিফোন মেমোরি – ৮ গিগাবাইট
Ram – ১ গিগাবাইট
ডিসপ্লে৪.৫ ইঞ্চি মাল্টি টাচ

এই মোবাইলে সংযুক্ত আছে অ্যান্ড্রয়েড এর পঞ্চম সংস্করণ ললিপপ ৫.১ এবং ১৬৫০ এমএএইচ ব্যাটারি। তাছাড়া ৯.৯ এমএম এই মোবাইলে সেন্সর হিসেবে থাকছে এ-জিপিএস , অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি সেন্সর , লাইট সেন্সর।
Continue Reading →

একসঙ্গে ইনস্টল করুন প্রয়োজনীয় সফটওয়্যার

কম্পিউটারে একদম নতুনভাবে অপারেটিং সিস্টেম ইনস্টল করলে কিংবা নতুন কম্পিউটার কিনলে অত্যাবশ্যকীয় অনেক সফটওয়্যার ইন্টারনেট থেকে নামিয়ে ইনস্টল করার প্রয়োজন হয়। বিনা মূল্যে পাওয়া যায় এমনসব প্রয়োজনীয় সফটওয়্যার একসঙ্গে ইনস্টল করার সুবিধা দিচ্ছে Ninite। ইন্টারনেট সংযোগ চালু করে সোজা যেতে হবে https://ninite.com ওয়েবসাইটে। তারপর ওয়েব ব্রাউজার, সিকিউরিটি, মেসেজিং, মিডিয়া, ডকুমেন্টস ইত্যাদি শ্রেণিতে যেসব সফটওয়্যারের তালিকা দেওয়া আছে সেগুলো থেকে পছন্দের সফটওয়্যারের পাশে টিক দিয়ে দিয়ে নিচে থাকা সবুজ Get Installer বোতামটিতে ক্লিক করতে হবে। ছোট আকারের ইনস্টলার অ্যাপলিকেশনটি নামানোর পর ক্লিক করে ইনস্টল করুন। ইনস্টলারটি নিজে নিজে সব নির্বাচিত সফটওয়্যারগুলো ইন্টারনেট থেকে নামিয়ে নিজে থেকেই ইনস্টল করতে থাকবে। সবকিছু সফলভাবে ইনস্টলের পর একটি বার্তা দিয়ে সফটওয়্যারগুলোর অবস্থা দেখাবে
Continue Reading →

বাজারে কোর আই থ্রি প্রসেসরের এইচপি ব্র্যান্ড পিসি

এইচপি কোর আই থ্রি ব্র্যান্ড পিসিএইচপি কোর আই থ্রি ব্র্যান্ড পিসিসম্প্রতি বাজারে এসেছে এইচপি ২৮০ জি১ এমটি মডেলের ব্র্যান্ড পিসি। এতে রয়েছে ইনটেলের চতুর্থ প্রজন্মের ৪১৭০ মডেলের কোর আই থ্রি প্রসেসর। এই পিসিতে আরও রয়েছে ইনটেল ৮১ চিপসেট, ৪ জিবি ডিডিআরথ্রি র‍্যাম, ৫০০ জিবি সাটা হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার।
বাজারে এইচপির এই ব্র্যান্ড পিসি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচপি ২৮০ জি১ এমটি মডেলের পিসিটির সঙ্গে রয়েছে সাড়ে ১৮ ইঞ্চি মাপের মনিটর, এইচপি ইউএসবি কীবোর্ড, এইচপি ইউএসবি মাউস, ফ্রি ডস এবং প্যারালাল পোর্ট।
পিসিটির সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি। পিসির দাম পড়বে ৩৮ হাজার 
Continue Reading →

বাংলাদেশে নতুন ফোন নিয়ে আসছে আসুস

আসুসের জেন ফোন ২আসুসের জেন ফোন ২বাংলাদেশের বাজারে আগামী বছর নিজেদের অবস্থান শক্ত করতে পদক্ষেপ নিচ্ছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। ‘জেন ফোন ৩’ স্মার্টফোন বাজারে এনে স্মার্টফোনের বাজারে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে টক্কর দিতে চাইছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমসের প্রতিবেদনে জানানো হয়, আগামী বছর জেন ফোন সিরিজের স্মার্টফোনের বাজার বাড়াতে বাংলাদেশ, মিয়ানমার, কম্বোডিয়া, মিসর ও নাইজেরিয়ায় কাজ করবে আসুস কর্তৃপক্ষ।
আসুসের তৈরি জেন ফোন ৩ সিরিজের স্মার্টফোন হবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত। আগামী বছরের মে-জুন মাস নাগাদ জেন ফোন সিরিজের তৃতীয় সংস্করণ বাজারে আসতে পারে।
তাইওয়ানভিত্তিক একাধিক প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বরাতে ডিজিটাইমস জানিয়েছে, আসুসের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত প্রথম স্মার্টফোন সিরিজ বাজারে আসতে যাচ্ছে। এর আগে ২০১৪ সালে জেন ফোন ও ২০১৫ সালের প্রথমদিকে জেন ফোন ২ সিরিজ বাজারে ছেড়েছিল আসুস। এ বছরের প্রথম প্রান্তিকেই জেন ফোন ৩ বাজারে আসার সম্ভাবনা রয়েছে। জেন ফোন ৩ সিরিজের জন্য তাইওয়ানের এলান মাইক্রোইলেকট্রনিকস ও চীনের গুডিক্সের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ প্রযুক্তি নিতে পারে আসুস।
তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা আসুস তাদের জেন ফোন সিরিজের স্মার্টফোন বাজারে এনে দক্ষিণ এশিয়া বিশেষ করে ভারতের বাজারে ভালো সাড়া পেয়েছে। এ ছাড়াও ব্রাজিল, রাশিয়া ও তাইওয়ানের বাজারে সাড়া পেয়েছে আসুস। তবে স্মার্টফোনের বাজারে হুয়াই, শিয়াওমি, লেনোভো, অপো, ভিভো, মেইজু, কুলপ্যাড, জেডটিই ও টিসিএলের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে আসুসকে।
আসুসের প্রধান নির্বাহী জনি শিহ বলেছেন, নতুন স্মার্টফোনের সঙ্গে থাকছে ইউএসবি টাইপ-সি পোর্ট নামের দ্রুতগতির পোর্ট। এখন পর্যন্ত ওয়ানপ্লাস টু, নেক্সাস ৫ এক্স, নেক্সাস ৬পি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। মাইক্রোসফটের লুমিয়া ৯৫০ ও ৯৫০ এক্সএল, নকিয়া এন ১ ট্যাবলেটে ইউএসবি-সি পোর্ট রয়েছে।
Continue Reading →

গ্যালাক্সি এ ৯গ্যালাক্সি এ ৯

স্যামসাংয়ের নতুন ফোন ‘গ্যালাক্সি এ ৯ ’

গ্যালাক্সি এ সিরিজে নতুন স্মার্টফোন হিসেবে চীনের বাজারে ‘গ্যালাক্সি এ ৯’ স্মার্টফোনটি উন্মুক্ত করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। বেশ কিছুদিন থেকেই প্রযুক্তি বিশ্বে স্যামসাংয়ের নতুন এই স্মার্টফোনটি নিয়ে গুঞ্জন ছিল।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফোন এরেনার তথ্য অনুযায়ী, এ ৯ স্মার্টফোনটি ৬ ইঞ্চি মাপের। এতে ব্যবহৃত হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করেছে স্যামসাং।
স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন ৬৫২ চিপসেট, ৩ জিবি র‍্যাম সুবিধা রয়েছে। ফোনটির ইন্টারনাল স্টোরেজ ৩২ গিগাবাইট। এটি মাইক্রোএসডি কার্ড সমর্থন করে। স্মার্টফোনটির পেছনে ১৩ ও সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেম সুবিধার ফোনটি দুই সিমের। চার হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সুবিধার ফোনটিতে দ্রুত চার্জ দেওয়ার প্রযুক্তি রয়েছে।
ফোনটি ধাতব কাঠামোর হলেও এর পেছন দিকটা কাচের তৈরি। সাদা, সোনালি ও গোলাপি রঙে এটি বাজারে আসবে। নতুন ফোনটির দাম সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি স্যামসাং।
Continue Reading →

Find us on Facebook

Categories